চতুর্থ শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। four elementary mathematics model question.

মডেল প্রশ্ন

শ্রেণি- চতুর্থ

বিষয়- প্রাথমিক গণিত

সময়ঃ  ঘন্টা 30 মিনিট

পূর্ণমানঃ ১০ 

চতুর্থ শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। four elementary mathematics model question.


১. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ১×২০=২০
ক. ৮৭৫৩ সংখ্যাটিতে শতক স্থানে কী আছে?
খ. ৫৭৮৯ সংখ্যাটিতে ৫ এর স্থানীয় মান কত হবে তা নির্ণয় কর?
গ. ৭, ৪, ৯, ১ দ্বারা বৃহত্তম সংখ্যা লেখ।
ঘ. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত?
ঙ. ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কত?
চ. গুণ্য × গুণক = কী?
ছ. ভাজ্য ÷ ভাজক = কী?
জ. ভগ্নাংশের উপরের রাশি কে কী বলে?
ঝ. ভগ্নাংশের নিচের রাশি কে কী বলে?
ঞ. ৮.৫ কে কোথায় প্রকাশ কর।
ট. সাত দশমিক নয় কে অংকে প্রকাশ কর?
ঠ. ১৫, ১৮, ৩০ সংখ্যাগুলোর লসাগু বের কর।
ড. ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ।
ঢ. বর্গের সূত্রটি লেখ।
ণ. ১ দিন = কত ঘন্টা।
ত. ১ বছর = কত মাস।
থ. ০.৫ + ০.২ = কত?
দ. ০.৭ + ০.২ = কত?
ধ. ১২০ মিনিট = কত ঘন্টা?
ন. IIII I এই ট্যালি চিহ্ন দিয়ে কী বুঝানো হয়েছে?

২. চার অংকের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯।
ক. সংখ্যাটিকে কথায় লেখ। ২
খ. সংখ্যাটির মাঝে সঠিক স্থানে ক্ষমা বসাও? ৩
গ. উপরের সংখ্যাটির স্থানীয় মান বের কর। ৩
অথবা,
রাসেলের কাছে ৪৫ টি আপেল ও ১৮ টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে ভাগ করে দিতে চায়?
ক. কতজন শিশুর মধ্যে এগুলো ভাগ করে দিতে পারবে? ২
খ. প্রত্যেক শিশু কতটি আপেল পাবে? ৩
গ. প্রত্যেক শিশু কতটি কমলা পাবে? ৩

৩. রিয়ার বাড়ি বিদ্যালয় থেকে ৩/৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সোমার বাড়ি বিদ্যালয় থেকে ৫/১২ কিলোমিটার পূর্বে অবস্থিত।
ক. রিয়ার বাড়ি থেকে সোমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার? ২
খ. বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? ৩
গ. সোমার ও রিয়ার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? ৩
অথবা,
বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ১১২ বছর। ১০ বছর পূর্বে ছেলের বয়স ছিল ২৭।
ক. ছেলের বর্তমান বয়স কত? ২
খ. বাবার বর্তমান বয়স কত? ৩
গ. ৮ বছর পর বাবার বয়স কত হবে নির্ণয় কর। ৩

৪. আর্ণিকা অপেক্ষা ওমরের ৩৯০ টাকা বেশি আছে। আকাশ অপেক্ষা আর্ণিকার ৪৭০ টাকা কম আছে। আকাশের কাছে ৮৯০ টাকা আছে।
ক. আর্ণিকার কাছে কত টাকা আছে? ২
খ. ওমরের কত টাকা আছে? ৩
গ. তাদের মোট কত টাকা আছে? ৩
অথবা,
তোমার কাছে ৪ টি কার্ড রয়েছে। সঠিক স্থানে দশমিক চিহ্ন বসাতে হবে।
১, ৩, ৫, ০
ক. সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পার? ৪
খ. সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পার? ৪

৫. জসীম তার জমির ১/২ অংশে ধান, ১/৪ অংশে ফুলকপি এবং ১/৫ অংশে পুইশাক চাষ করেন।
ক. জসীম তার জমির মোট কত অংশে চাষ করেছেন? ৪
খ. জসীমের জমির কত অংশ খালি রয়েছে? ৪
অথবা,
জুনাইদ ৬০০০০ টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ ১৫০০ টাকা ও মেরামত বাবদ ৫০০ টাকা খরচ হল।
ক. রেজিস্ট্রেশন ও মেরামত বাবদ কত টাকা খরচ হল? ২
খ. মোটরসাইকেলটির জন্য মোট কত খরচ হলো? ৩
গ. মোটরসাইকেলটি ৯০০০ টাকা বিক্রি করা হলে কত টাকা লাভ হবে? ৩

৬. রহিমা সেলাই করে প্রতিদিন ১২৫ টাকা উপার্জন করেন।
ক. তিনি ১সপ্তাহে কত টাকা উপার্জন করেন? ২
খ. রহিমা ২৫ দিনে সেলাই করে কত টাকা উপার্জন করেন? ৩
গ. ৩৭৫০ টাকা উপার্জন করতে কতদিন লাগবে? ৩
অথবা,
করিমা একজন গার্মেন্টস শ্রমিক। তার দৈনিক আয় ১২৫ টাকা এবং দৈনিক ব্যয় ১০৫ টাকা।
(১ মাস = ৩০ দিন)।
ক. তার মাসিক আয় কত? ২
খ. তার মাসিক ব্যয় কত? ৩
গ. প্রতি মাসে সে কত টাকা জমাতে পারে? ৩

৭. ৮৫ কেজি ডালের দাম ২২৯৫ টাকা।
ক. ১ কেজি ডালের দাম কত? ২
খ. ১ মন ডালের দাম কত? (১ মন = ৪০ কেজি) ৩
গ. ৮১০ টাকা দিয়ে কত কেজি ডাল পাওয়া যাবে? ৩
অথবা,
শিহাব দোকান থেকে ৬০ টাকা দিয়ে ৫ টি খাতা কিনলো।
ক. প্রতিটি খাতার দাম কত? ২
খ. ১২টি খাতার দাম কত? ৩
গ. ৩৬০ টাকা দিয়ে কয়টি খাতা কিনতে পারবে? ৩

৮. নিচে ২০ জন শিক্ষার্থীর শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর দেয়া হলো।
৮০, ৮০, ৭০, ৬৬, ৭৭, ৮২, ৬৫, ৭৮, ৭০, ৭৫, ৭২, ৮২, ৭৬, ৬৫, ৬৮, ৬৮, ৭০, ৬৬, ৭১, ৬৫
ক. প্রদত্ত উপাত্তগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য কত? ২
খ. উপাত্তগুলোকে উর্ধক্রমে সাজাও? ৩
গ. একটি সারণি তৈরি কর যার শ্রেণি ব্যবধান হবে ৫। ৩
অথবা,
১ টি মহিষের মূল্য ৭ টি ছাগলের মূল্যের সমান। ১ টি ছাগলের মূল্য ৬৭৫০ টাকা।
ক. ৭ টি ছাগলের মূল্য কত? ২
খ. ১ টি মহিষের মূল্য কত? ৩
গ. ১ টি মহিষ ও ৭ টি ছাগলের মূল্যের পার্থক্য নির্ণয় কর? ৩

৯. ১৫ কেজি চালের দাম ৬৭৫ টাকা এবং ২৫ কেজি ডালের দাম ২৭৫০ টাকা।
ক. ১ কেজি চালের দাম কত? ২
খ. ১ কেজি ডালের দাম কত? ৩
গ. ১৩৫০ টাকায় কত কেজি চাল কিনতে পারবে? ৩
অথবা,
১৫, ১৮, ৩০ তিনটি সংখ্যা।
ক. ১৫ এর গুননীয়ক গুলো লেখ। ২
খ. তিনটি সংখ্যা দিয়ে লসাগু নির্ণয় কর। ৩
গ. তিনটি সংখ্যা দিয়ে গসাগু নির্ণয় কর। ৩

১০. দুইটি ড্রামের পানি ধারণ ক্ষমতা যথাক্রমে ২২০ লিটার ও ৩৪৮ লিটার।
ক. সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলসি দিয়ে পূর্ণসংখ্যার কত বার পানি ঢেলে ড্রাম দুটি ভরা যায়?২
খ. প্রথম ড্রামে কত কলসি পানি ধরবে? ৩
গ. দ্বিতীয় ড্রামে কত কলসি পানি ধরবে? ৩
অথবা,
মাসুদা বেগমের ৩ মাস ৩ সপ্তাহ ৫ দিনের ছুটি পাওনা হয়েছে। তিনি ২ মাস ৩ সপ্তাহ ৩ দিনের ছুটি নিলেন। (১ মাস=৩০ দিন)
ক. মাসুদা বেগমের মোট ছুটি পাওনা কত দিনের? ২
খ. মাসুদা বেগম মোট কত দিন ছুটি নিয়েছেন? ৩
গ. তিরি আরও কত মাস কত দিন ছুটি নিতে পারবেন? ৩

১১. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কীকী? ৪
খ. একটি সমবাহু ত্রিভুজের চিত্র একে ৩ টি বৈশিষ্ট লিখ। ৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি