তৃতীয় শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের মডেল প্রশ্ন
মডেল প্রশ্ন
শ্রেণি : তৃতীয়, বিষয় : প্রাথমিক গণিত
সময় : ২ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান : ১০০
পূর্ণমান : ১০০
১। সংক্ষেপে উত্তর দাও : ১x১০=১০
ক)
অঙ্কে লিখ
: দুই হাজার দুইশত বাইশ।
খ)
কথায় লিখ
: ৯৯৯, ৫৭৮০
ঘ)
খালিঘরে < বা
> লিখ : ১৯৯≥২০০
ঙ)
বড় থেকে ছোটক্রমে সাজাও : ৭০৯, ৬৯৯, ৭৩৫, ৮০২
চ)
১ মিটার
= ≥ সে.মি।
ছ)
২০ টাকার ৪টি নোট সমান কত টাকা?
জ) ২ কেজি= গ্রাম?
ঝ)
তিনটি রেখা দ্বারা আবদ্ধ আকৃতি কে কী বলে?
ঞ)
৩৬৮০ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান কত?
২। একটি পুকুরে ১৩০০টি মৃগেল মাছের পোনা, ৯৮০ টি রুই মাছের পোনা ও ৭২৫টি কাতলা মাছের পোনা ছাড়া হয়।
ক) মৃগেল মাছ ও রুই মাছের মোট কতটি পোনা ছাড়া হয়? ২
খ) পুকুরে মোট কতটি পোনা ছাড়া হয়েছে? ৩
ক) মৃগেল মাছ ও রুই মাছের মোট কতটি পোনা ছাড়া হয়? ২
খ) পুকুরে মোট কতটি পোনা ছাড়া হয়েছে? ৩
অথবা,
রিপন বার্ষিক ক্রীড়া প্রতিযোগতিার জন্য প্রতিদিন ১০০ মিটার,
৪০০ মিটার ও ৮০০ মিটার দৌড়ায়।
ক)
রিপন প্রতিদিন কত মিটার দৌড়ায়? ২
খ)
সে যদি প্রতিদিন আরও ২০০ মিটার দৌড়ায় তাহলে মোট কত মিটার হবে? ৩
৩। রুনার ২৬৫০ টাকা আছে এবং রিনার ১২৩০ টাকা আছে।
ক)
রুনার চেয়ে রিনার কত টাকা কম আছে? ২
খ)
দুইজনের একত্রে কত টাকা আছে? ৩
অথবা ,
দুইটি সংখ্যার বিয়োগফল ৯৩০। ছোট সংখ্যাটি ৫২৭৫।
ক)
বড় সংখ্যাটি কত? ৩
খ)
দুইটি সংখ্যার যোগফল কত? ২
৪। রেজা ১৩টি পেনসিল কিনেছে।
প্রতিটি পেনসিলের দাম ২০টাকা।
ক)
৩টি পেনসিলের দাম কত? ৫
খ)
১৩টি পেনসিল কিনতে কত টাকা লাগবে? ৫
অথবা,
একটি বইয়ে ১৩০ পৃষ্টা আছে।
ক)
৫টি বইয়ে কত পৃষ্টা আছে? ৫
খ)
২০টি বইয়ে কত পৃষ্টা আছে? ৫
৫। একটি কলার দাম ৬টাকা।
ক)
এক ডজন কলার দাম কত? ৫
খ)
৯০ টাকায় কয়টি কলা পাওয়া যাবে? ৫
অথবা,
৪২টি পেয়ারা ৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো।
ক)
প্রত্যেক কয়টি পেয়ারা পাবে? ৫
খ)
যদি পেয়ারার সংখ্যা ৭২টি হয়
তাহলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে? ৫
৬। একটি বই ও ৩টি কলমের মূল্য একত্রে ৯৫টাকা। একটি কলমের মূল্য ২০টাকা।
ক)
৩টি কলমের মূল্য কত? ৪
খ)
১টি বইয়ের মূল্য কত? ৩
গ)
১টি বই
ও ১টি কলমের মূল্যের পার্থক্য কত? ৩
অথবা,
সুজন প্রতি মাসে ৯০ টাকা বৃত্তি পায়। তার ৬ মাসের বৃত্তির
টাকা থেকে সে খোকনকে ৮০ টাকা দেয়।
ক)
সুজন ১২
মাসে কত
টাকা বৃত্তি পায়? ৫
খ)
খোকন কে
দেয়ার পর
তার কাছে কত টাকা অবশিষ্ট
থাকে? ৫
৭। মায়ের বর্তমান
বয়স পুত্রের বয়সের ৩গুন। মায়ের বর্তমান বয়স ৪৫
বছর।
ক)
পুত্রের বর্তমান বয়স কত?৩
খ)
মা ও
পুত্রের বয়সের পার্থক্য কত? ৩
গ)
৫ বছর পর মা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর হবে? ৪
অথবা,
মিনার ওজন ২৫ কেজি। তার মাতার ওজন তার থেকে ৩ গুন। তার ভাইয়ের ওজন মাতার ওজনের অর্ধেক।
ক)
মিনার মাতার ওজন কত? ৪
খ)
ভাইয়ের ওজন কত? ৩
গ) মাতার ওজন ও ভাইয়ের ওজনের পার্থক্য কত? ৩
৮। জামাল ৮০ টাকা ৭৫ পয়সার চাউল এবং ৩৫ টাকা ৫০ পয়সার সবজি কিনল,
ক)
তিনি মোট কত টাকা খরচ করলেন? ৫
খ)
সবজি থেকে চাউলের মূল্য কত
বেশী? ৫
অথবা,
ক) ৬৯ টাকা ২৫
পয়সা খ) ৩০০ টাকা ১০
পয়সা
+ ২৮
টাকা ৮০
পয়সা - ৩০
টাকা ৫৫
পয়সা
---------------------------------------------------------
------------------------------------------------------------
৯। ৯/১২ একটি ভগ্নাংশ।
ক)
ভগ্নাংশটি কথায় লিখ। ৩
খ) ভগ্নাংশটির
দুইটি সমতুল ভগ্নাংশ লিখ। ৪
গ)
ভগ্নাংশটির লব
ও হর
কত লিখ।
৩
অথবা,
৯/৭ ও ৬/৭ দুইটি ভগ্নাংশ।
ক)
ভগ্নাংশ দুইটি যোগ কর। ৫
খ)
প্রথম ভগ্নাংশ হতে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ কর। ৫
১০।
রিমা সকালে ২ ঘন্টা ২০ মিনিট এবং রাতে ৩ ঘন্টা ৩৫ মিনিট পড়ে।
ক)
২ ঘন্টা ২০ মিনিট কে মিনিটে প্রকাশ কর। ৩
খ)
সে কোন সময় বেশি পড়ে? ৩
গ)
সে প্রতিদিন মোট কত সময় পড়াশোনা করে? ৪
অথবা,
গ্রামে প্রকাশ কর।
ক)
৭ কিলোগ্রাম ৩
খ)
৯ কিলোগ্রাম ৩
গ)
৩ কিলোগ্রাম ২৬৫ গ্রাম। ৪
১১।
যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও
: ৫+৫= ১০
ক)
একটি কোণ অঙ্কন কর এবং এর দুইটি বৈশিষ্ট্য
লিখ।
খ)
একটি বৃত্ত অঙ্কন কর এবং এর দুইটি বৈশিষ্ট্য
লিখ।
গ)
একটি ত্রিভুজ অঙ্কন কর এবং দুইটি বৈশিষ্ট্য লিখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন