পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। five Elementary Mathematics model question.

মডেল প্রশ্ন

শ্রেণি- পঞ্চম

বিষয়- প্রাথমিক গণিত

সময়ঃ ২ ঘন্টা

পূর্ণমানঃ ৬০

পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। five Elementary Mathematics model question.

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখঃ ১×১০=১০

১. প্রক্রিয়া প্রতীক নিচের কোনটি?

(ক) < (ছোট) (খ) ÷(ভাগ)  (গ) = (সমান)  (ঘ) ৯ (নয়)

২. নিচের কোনটি ৮ এর গুণিতক?

(ক) ৪ (চার) (খ) ৬ (ছয়)  (গ) ৮ (আট) (ঘ) ১২ (বারো)

৩. যে ভগ্নাংশের মান ১ থেকে বড় তাকে বলে…….।

(ক) প্রকৃত ভগ্নাংশ (খ) অপ্রকৃত ভগ্নাংশ (গ) দশমিক ভগ্নাংশ (ঘ) পূর্ণ সংখ্যা

৪. ০.১×০.১×০.১= কত?

(ক) ০.০১ (খ) ০.০০১  (গ) ০.০০০১  (ঘ) ০.০০০০১

৫. ১-৫ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?

(ক) ৩ (তিন) (খ) ৪ (চার)  (গ) ৫ (পাঁচ)  (ঘ) ৬(ছয়)

৬. শতকরা একটি ভগ্নাংশ। যার হর…..।

(ক) ১০ (খ) ১০০ (গ) ১০০০ (ঘ) ১০0০০ 

৭. ৮ সেমি দৈর্ঘ্য ও ৪ সেমি প্রস্থ বিশিশট ক্ষেত্রের ক্ষেত্রফল কত?

(ক) ৮ বর্গ সেঃমিঃ   (খ) ১৬ বর্গ সেঃমিঃ     (গ) ২৪ বর্গ সেঃমিঃ    (ঘ) ৩২ বর্গ সেঃমিঃ

৮. একটি বৃত্তের ব্যাস ১২ সেঃমিঃ হলে ব্যাসার্ধ হলো……।

(ক) ৩ সেঃমিঃ (খ) ৪ সেঃমিঃ (গ) ৫ সেঃমিঃ (ঘ) ৬ সেঃমিঃ

৯. ধারাবাহিক ১২ বছরের সময়কালকে বলে……।

(ক) ১ যুগ  (খ) ১ দশক  (গ) ১ শতাব্দী  (ঘ) ১ সহস্রাব্দ

১০. llll ট্যালি চিহ্ন দ্বারা কোন সংখ্যাকে প্রকাশ করে?

(ক) ৩ (তিন) (খ) ৪ (চার)  (গ) ৫ (পাঁচ)  (ঘ) ৬ (ছয়)

২. সংক্ষেপে উত্তর লেখঃ ১×১০=১০

(ক) এক ব্যাক্তির দৈনিক আয় ২৫০ টাকা হলে মাসিক আয় কত?

(খ) ১৮ এর গুণনীয়ক কয়টি?

(গ)  12⅔ কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।

(ঘ) গড় নির্ণয়ের সূত্রটি লেখ।

(ঙ) আসল কী?

(চ) সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখ?

(ছ) ৮ সেমি ভূমি ও ৩ সেমি উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত?

(জ) তোমার বিদ্যালয় বিকাল ৪ টায় ছুটি হয়। ২৪ ঘন্টা রীতিতে তোমার বিদ্যালয় কখন ছুটি হ্য়?

(ঝ) ১০-১৪ শ্রেণির শ্রেণিব্যবধান কত?

(ঞ) কম্পিউটারের যেকোন একটি অংশের নাম লেখ।

১০ নং প্রশ্নসহ যেকোন ৬ টি প্রশ্নের উত্তর দাও।

৩. ১০০ টি লিচুর মূল্য ৩০০ টাকা। ২+২+২=৬

(ক) ১ টি লিচুর মূল্য কত?

(খ) ১ ডজন লিচুর মূল্য কত?

(গ) ১২০ টাকা দিয়ে কয়টি লিচু পাওয়া যাবে?

৪. ১২, ১৮, ২৪ ও ৩৬ চারটি সংখ্যা। ১+২+৩=৬

(ক) সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত?

(খ) প্রথম তিনটি সংখ্যার গ.সা.গু. নির্ণয় কর।

(গ) সবগুলো সংখ্যার ল.সা.গু. নির্ণয় কর।

৫. একটি লাঠির ⅙ অংশ মাটিতে,  ½ অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে।  ১+২+৩=৬

(ক) ⅙ কোন ধরনের ভগ্নাংশ?

(খ) মাটি ও পানিতে লাঠির কত অংশ আছে?

(গ) পানির উপরে লাঠির কত অংশ আছে?

৬. রিয়া ও দিয়ার গড় বয়স ২২ বছর আবার দিয়া ও কেয়ার গড় বয়স ২৪ বছর। রিয়ার বয়স ২১ বছর।  ১+২+৩=৬

(ক) দিয়ার বয়স কত?

(খ) কেয়ার বয়স কত?

(গ) তিনজনের গড় বয়স কত হবে?

৭. তনিমা ব্যাংক থেকে ৩ বছরের জন্য ২০০০ টাকা ঋন নিলেন। বার্ষিক মুনাফার হার ৬%।  ১+২+৩=৬

(ক) বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখ।

(খ) বার্ষিক মুনাফা কত?

(গ) ৩ বছর পর তনিমাকে মুনাফা আসলে কত টাকা ব্যাংকে পরিশোধ করতে হবে?

৮. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। ক্ষেত্রটির প্রস্থ ১২ মিটার।  ১+২+৩=৬

(ক) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখ।

(খ) আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?

(গ) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

৯. একটি বিমান ১০.২৫ টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে এবং বিমানটি ১৫.৫৫ টায় লন্ডনে পৌঁছে।  ১+২+৩=৬

(ক) ১২ ঘন্টা সময় সূচীতে বিমানটি কখন লন্ডনে পৌঁছে?

(খ) বিমানটি কত সময় আকাশে ভ্রমন করল?

(গ) বিমানের ভ্রমনের সময়কে মিনিটে প্রকাশ কর।

১০. একটি বৃত্তের ব্যাসার্ধ ৩ সেঃমিঃ। ৪+৬=১০

(ক) বৃত্তটি অংকণ কর।

(খ) বৃত্তটির বিভিন্ন অংশ চিহ্নিত কর।

অথবা,

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ সেঃমিঃ এবং প্রস্থ ৩ সেঃমিঃ।

(ক) আয়তটি অংকণ কর।

(খ) আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি