তৃতীয় শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের মডেল প্রশ্ন

মডেল প্রশ্ন
শ্রেণি : তৃতীয়, বিষয় : হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
সময় : ২ঘন্টা ৩০ মিনিট 
পূর্ণমান : ১০০
১। নিম্নের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও : ২x১৫=৩০     
  ক) ঈশ্বর কোথায় অবস্থান করেন?                   
  খ) গণেশ কিসের দেবতা?
  গ) মহীয়সী নারী কাকে বলে?            
  ঘ) ধর্মগ্রন্থ কাকে বলে?
  ঙ) চারটি ধর্মের নাম লেখ?                           
  চ) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমাদের শিক্ষাব্যবস্থায় কী করা হয়েছে?
  ছ) ‘তৃণের মতো নিচু হও’ কথাটি কে বলেছেন?  
  জ) কাঠুরে কীভাবে সংসার চালাত?
  ঝ) প্রহ্লাদের জীবন অনুসরণ করে আমরা কী হতে পারব?
  ঞ) আমরা দেশকে ভালোবাসব কেনো? 
  ট) স্বাস্থ্য বলতে কী বোঝায়?
  ঠ) আসন করলে কী হয়?
  ড) ভক্তরা মন্দিরে গিয়ে কী করেন?                 
  ঢ) বাংলাদেশের দুটি তীর্থক্ষেত্রের নাম লেখ।

২। সঠিক শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ কর : (যেকোনো ১২টি) ১x১২=১২
  ক) ঈশ্বর ও ........... মধ্যে সম্পর্ক খুবই নিবির।
  খ) দেবতারা সন্তুষ্ট হলে...........সন্তুষ্ট হন।          
  গ) বিবেকানন্দের আসল নাম ছিল............।
মডেল প্রশ্ন শ্রেণি : তৃতীয়, বিষয় : হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা  ঘ) রামায়নে............কাহিনী আছে।                
  ঙ) চোখে দেখতে পায় না, এমন শিশুকে বলা হয়........।
  চ) অগ্রধিকার একটি ..............গুন।   
  ছ) কাঠুরের এ সততায় .........মুগ্ধ হন।
  জ) ঈশ্বর কারো.............হন না।                   
  ঝ) শরীর সঙ্গে ..........ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।
  ঞ) আসন করলে মনের ...........বাড়ে।
  ট) জননী..........স্বর্গাদপি গরীয়সী।
  ঠ) ভালবাসব আমাদের ............।                 
  ড) লাঙ্গলবন্দে অনেক .........আছে।
  ঢ) মন্দিরে............পূজা-অর্চনা হয়।


৩। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর:  ২x৫=১০
বাম পাশ
ডান পাশ
ক) স্বামী বিবেকানন্দ
১) সৃষ্টি করেছেন।
খ) ঈশ্বর আমাদের
২) মন ভালো থাকে।
গ) মন্দির হলো
৩) একজন মহাপুরুষ।
ঘ) প্রবীর ছিলেন
৪) পবিত্র স্থান।
ঙ) শরীর সুস্থ থাকলে
৫) নম্র

৬) দেবালয়।

৭) বীর পুত্র।

৪। যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লিখ: ৬x৮= ৪৮
  ক) ঈশ্বরের আর একটি নাম কি? ঈশ্বর সব কিছুর স্রষ্টা ৫টি বাক্যে লেখ। ১+৫= ৬
  খ) পূজা কী? দেব-দেবীর পূজা কিভাবে করা হয়? ৫টি বাক্যে লেখ। ১+৫= ৬
  গ) স্বামী বিবেকানন্দের আসল নাম কি? সবাই তাকে কি বলে ডাকত? বিবেকানন্দ সম্পর্কে চারটি বাক্য লেখ। ১+১+৪ = ৬
  ঘ) রামায়ন রচয়িতা কে? রামায়নের শিক্ষা আমাদের জীবনে অনুসরণ করব কেন? ৫টি বাক্যে লেখ। ১+৫ = ৬
  ঙ) সহমর্মিতা অর্থ কী? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর আচরণ সম্পর্কে ৫টি বাক্যে লেখ।      ১+৫= ৬
  চ) অগ্রাধিকার কাকে বলে? অগ্রাধিকার দেওয়ার উপকারিতা চারটি বাক্যে লেখ।             ২+৪= ৬
  ছ) শরীর সুস্থ থাকার নাম কী? স্বাস্থ রক্ষার জন্য তুমি বেশ কিছু নিয়ম পালন কর। সে সম্পর্কে ৫টি বাক্য লেখ? ১+৫= ৬
  জ) দেশপ্রেম কীভাবে প্রকাশ পায়? ৬টি বাক্যে লেখ।           ৬
  ঝ) মন্দির কাকে বলে? আমরা মন্দিরে গিয়ে কি করি। ৪টি বাক্যে লেখ। ২+৪= ৬
  ঞ) লাঙ্গলবন্দে গিয়ে ভক্তগণ শ্রদ্ধা জানা। এ সম্পর্কে ছয়টি বাক্যে লেখ। ৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি